কেশবপুরে অজ্ঞানপার্টি কবলে তিন ব্যবসায়ি

কেশবপুর (যশোর)।। যশোরের কেশবপুর উপজেলার চিংড়া বাজারে অজ্ঞানপার্টির কবলে পড়ে তিন ব্যবসায়ী সর্বশান্ত স্বার্বজনিন কালি মন্দিরের পাশে বিশিষ্ট মুদি ব্যবসায়ী কাপড় ব্যবসায়ী গুরুপদ দে, বিধান দে, ও বিমলের বাড়িতে রবিবার (০৩ সেপ্টেম্বর) গভির রাতে অজ্ঞান পার্টি সবাইকে অজ্ঞান করে বাড়ির সকল টাকা পয়সা আলমারি ভেঙে লকারভেঙে সোনার গহনা সহ জিনিসপত্র ও বাড়িতে থাকা মোটরসাইকেল সহ ও অন্যান্য জিনিসপত্র অজ্ঞান পার্টির সদস্যরা নিয়ে গেছে।

সংবাদ পেয়ে ২নং সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত ক্যাম্প ইন চার্জকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠান। তারা পরিবারের সকলে এখন কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয় টি দ্রুত তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণেন জন্য ক্যাম্প ইনচার্জের কাছে এলাকা বাসি জোর দাবি রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights