খাগড়াছড়িতে জেলা প্রশাসকের গাড়িতে দুর্বৃত্তের হামলা

খাগড়াছড়ি প্রতিনিধি
হরতাল চলাকালে খাগড়াছড়ির দীঘিনালায় যাওয়ার পথে সুপারি বাগান এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ১১টায় দুর্বৃত্তের হামলায় অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়ি ভাংচুর করা হয়েছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী র্কমর্কতা মো: মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্বৃত্তরা গাড়ির উপর ইট-পাটকেল মারলে গাড়ির কাচের গ্লাস ভেঙ্গে যায়। গাড়িতে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ আহমেদ সোহাগ ও তার গাড়ির চালক অক্ষত আছেন।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান জানান, নির্বাচনী কাজে দীঘিনালা যাচ্ছিল অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ আহমেদ সোহাগ। পথিমধ্যে সুপারি বাগান এলাকায় দুর্বৃত্তরা তাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটাকেল নিক্ষেপ করে এতে গাড়ির গ্লাস ভেঙ্গে যায়। তবে এতে কেউ আহত হয়নি বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights