খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সংগৃহীত ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিক।

মঙ্গলবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তার এক্স হ্যান্ডলে এ তথ্য জানান। তিনি লেখেন, আগামীকাল ঢাকায় বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।

এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights