খুলনায় স্বেচ্ছাসেবক লীগের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবিবার বিকালে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়। মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে খুলনার শিববাড়ি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমএ নাসিমের সভাপতিত্বে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল। সমাবেশে সোমবার খুলনায় আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights