খুলনার ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি স্থগিত

অনলাইন ডেস্ক

খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন প্রশাসনের আশ্বাসে তাদের কর্মবিরতি স্থগিত করেছে । বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৮টায় খুলনার তিনটি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সকালে পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে তেল উত্তোলন শুরু হয়। খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোশারফ হোসেন বলেন, খুলনার পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের আশ্বাসে আমরা সকাল থেকে কর্মবিরতি তুলে নিয়েছি। তেল উত্তোলন শুরু হয়েছে।

গত রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে নাশকতার মামলায় খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করা হয়। এই ঘটনার পরপরই বিক্ষোভে নামেন ট্যাংক-লরি শ্রমিকরা। তারা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ করে দেন।

উল্লেখ্য, গত তিন দিনে তেল উত্তোলন ও পরিবহন সরবরাহ বন্ধ থাকায় খুলনা বিভাগসহ ১৬ টি জেলার তেল পাম্পগুলোতে জ্বালানি সংকট দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights