খেলাফত যুব মজলিসের সমাবেশ শুরু

অনলাইন ডেস্ক

১৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৯ টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ শুরু হয়।

দেশের বিভিন্ন স্থান থেকে সংগঠনের অনুসরীরা সমাবেশে অংশ নিয়েছেন। সমাবেশ স্থল এবং আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সময়ে সংগঠনের নেতাদের প্রতি অবিচার, হয়রানি, জেল-জুলুমসহ মানবাধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরছেন। সেই সঙ্গে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগকে উৎখাতের পেছনে সংগঠনের নেতা-কর্মীদের অবদানের কথাও আলোচনা করছেন। বর্তমানে সমাবেশে আসা বিভিন্ন জেলার নেতারা বক্তব্য রাখছেন।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও যুব মজলিস সভাপতি মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। উল্লেখ্য ২০০৯ সালের ২৯ মে বাংলাদেশ খেলাফত যুব মজলিস যাত্রা শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights