গাইবান্ধায় ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ রেজাউল মিয়া (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় ৫৩৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতার রেজাউল মিয়া উপজেলার দক্ষিণ পাটোয়া এলাকার মালেনিপাড়ার মৃত আফসার আলীর ছেলে।

আজ মঙ্গলবার বেলা ১২টায় র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওই ইয়াবাসহ রেজাউলকে গ্রেফতার করা হয়।
মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক ব্যবসায়ী রেজাউল দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামিকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights