গাজায় গণহত্যার বিরুদ্ধে দুমকিতে মানববন্ধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

গাজায় জনসাধারণের উপর চলমান গণহত্যার বিরুদ্ধে পটুয়াখালীর দুমকিতে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ এপ্রিল) সকাল ১১টায় দুমকি নতুন বাজার এলাকায় আল মামুন সুপার মার্কেটের সামনে দুমকি উপজেলা ষ্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নতুন বাজারে দুমকি উপজেলা স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি সাফায়েত হোসেন সাগরের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্রশিবির দুমকি উপজেলা শাখার সাবেক সভাপতি হাফেজ বাকিবিল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন দুমকি উপজেলা স্টুডেন্টস এ্যাসোসিয়েশনের সদস্য রায়হান, ইমতিয়াজ, দুমকি উপজেলা শিবিরের সভাপতি মাসুদুর রহমান, ছাত্র প্রতিনিধি দুর্জয়, আমিনুল ইসলাম মৃর্ধা ও উপজেলা ছাত্র শিবিরের সেক্রটারী খালিদ হাসান মিলু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights