গুগলের পিক্সেল ১০ সিরিজ উন্মোচন: দাম, ফিচার ও নতুন চমক

অনলাইন ডেস্ক
প্রযুক্তি জগতে বহুল প্রত্যাশিত বার্ষিক আয়োজন ‘মেইড বাই গুগল’ এ বছর অনুষ্ঠিত হলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এবারের অনুষ্ঠান ছিল অনেকটা টক শোর মতো, যেখানে উপস্থাপক জিমি ফ্যালনের সঙ্গে মঞ্চে নতুন পণ্য ও প্রযুক্তি নিয়ে কথা বলেন সেলিব্রিটি ও গুগল নির্বাহীরা। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১১টায় শুরু হওয়া এ ইভেন্টে মূল আকর্ষণ ছিল হার্ডওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তা।

এবার গুগল উন্মোচন করেছে পিক্সেল ১০ সিরিজের তিনটি স্মার্টফোন—পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো ও পিক্সেল ১০ প্রো এক্সএল, নতুন ফোল্ডেবল ফোন পিক্সেল প্রো ফোল্ড, পিক্সেল ওয়াচ ৪, পিক্সেল বাডস ২ এ এবং প্রথমবারের মতো পিক্সেল স্ন্যাপ নামে ম্যাগনেটিক চার্জিং ইকোসিস্টেম। এছাড়া গুগলের সর্বাধুনিক জেমিনি এআই-এর নতুন সব ফিচার ঘোষণা করা হয়।

পিক্সেল ১০ সিরিজ

গুগলের নতুন তিনটি ফোনেই ব্যবহার করা হয়েছে নিজস্ব টেনসর জি৫ চিপ, যা কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচারে সমৃদ্ধ।
পিক্সেল ১০ মডেলে রয়েছে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে, উন্নত ডুয়েল ক্যামেরা এবং জেমিনি লাইভ সুবিধা। দাম শুরু ৭৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৬,৯৫৩ টাকা)।
পিক্সেল ১০ প্রো এসেছে ট্রিপল লেন্স ক্যামেরা (ওয়াইড, আলট্রা ওয়াইড ও ৫ এক্স টেলিফটো), আরও টেকসই ডিজাইন এবং উন্নত এআই ফিচারসহ। দাম শুরু ৯৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,২১,২২২ টাকা)।
পিক্সেল ১০ প্রো এক্সএল হলো সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন, ৬.৮ ইঞ্চির কিউএইচডি+ ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত ভিডিও স্টেবিলাইজেশন সুবিধা রয়েছে। দাম শুরু ১,১৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৪৫,৪৯১ টাকা)।
তিনটি মডেলই ২৮ আগস্ট থেকে বাজারে পাওয়া যাবে।
পিক্সেল প্রো ফোল্ড

গুগলের নতুন ফোল্ডেবল ফোন পিক্সেল প্রো ফোল্ড-এ রয়েছে ৮ ইঞ্চি ভেতরের ডিসপ্লে ও ৬.৪ ইঞ্চি বাইরের ডিসপ্লে, দুটোই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত। এতে আছে ট্রিপল ক্যামেরা, ৫ এক্স টেলিফটো লেন্স এবং ওয়াটারপ্রুফ রেটিং। দাম শুরু ১,৭৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২,১৮,২৯৭ টাকা)।

পিক্সেল ওয়াচ ৪

নতুন পিক্সেল ওয়াচ ৪ এসেছে ১০% বড় ডিসপ্লে, ৫০% বেশি উজ্জ্বলতা (৩,০০০ নিটস পর্যন্ত) ও দ্রুত চার্জিং সুবিধা নিয়ে—মাত্র ১৫ মিনিটেই ৫০% চার্জ হয়। এতে উন্নত হার্ট রেট মনিটরিং, ঘুম পর্যবেক্ষণ ও নিখুঁত জিপিএস ট্র্যাকিং যুক্ত হয়েছে।

পিক্সেল বাডস ২ এ

নতুন ইয়ারবাড পিক্সেল বাডস ২ এ-তে রয়েছে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন, টেনসর এ১ চিপ ও জেমিনি লাইভ ভয়েস অ্যাসিস্ট্যান্ট। দাম ১২৯.৯৯ ডলার, পাওয়া যাবে হ্যাজেল ও আইরিস রঙে।

পিক্সেল স্ন্যাপ এক্সেসরিজ

গুগল ঘোষণা দিয়েছে নতুন পিক্সেল স্ন্যাপ প্রযুক্তি, যা মূলত ম্যাগনেটিক চার্জিং ইকোসিস্টেম।
পিক্সেল স্ন্যাপ চার্জার (১৫-২৫ ওয়াট) দাম শুরু ৩৯.৯৯ ডলার
স্ট্যান্ডসহ চার্জার ৬৯.৯৯ ডলার
রিং স্ট্যান্ড ২৯.৯৯ ডলার
স্ন্যাপ কেস ৪৯.৯৯ ডলার
ডুয়াল পোর্ট ইউএসবি-সি ফাস্ট চার্জার ৫৯.৯৯ ডলার
জেমিনি এআই ও নতুন ফিচার
গুগলের জেমিনি এআই এখন আরও উন্নত, যা ব্যবহারকারীর প্রয়োজন আগেভাগেই বুঝতে পারে। নতুন ম্যাজিক কিউ ফিচার ক্যালেন্ডার ও মেসেজ থেকে প্রাসঙ্গিক তথ্য এনে দেয়। এ ছাড়া ক্যামেরা কোচ ফিচার ছবি তোলার সময় নির্দেশনা দিয়ে আরও নিখুঁত ফ্রেমিং ও আলো নিশ্চিত করে।

পিক্সেল ১০ প্রো ও পিক্সেল ১০ প্রো এক্সএল ব্যবহারকারীরা এক বছরের গুগল এআই প্লাস সাবস্ক্রিপশন ফ্রি পাবেন।

তথ্যসূত্র: ম্যাশাবল, দ্য ভার্জ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights