গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ফ্যাব্রিক লাইব্রেরি উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’ উদ্বোধন ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার কলেজ ক্যাম্পাসে এ কর্মশালার আয়োজন করে গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের জিটিইসি ক্যারিয়ার ক্লাব। ফ্যাব্রিক লাইব্রেরি উদ্বোধনের পাশাপাশি কর্মশালায় টেক্সটাইল শিক্ষার্থীদের ফ্যাব্রিক, ম্যাটেরিয়াল সোর্সিং, উদ্ভাবন ও সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনলাইন টেক্সটাইল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও নেক্সট লিমিটেড, লি অ্যান্ড ফাং এবং কেনপার্কের সাবেক ফ্যাব্রিক টেকনোলজিস্ট মো. জাকারিয়া আলম জিকু।

গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ প্রকৌশলী নয়ন চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অনলাইন টেক্সটাইল স্কুলের টেকনিক্যাল স্পেশালিস্ট মো. সাফায়েত ইসলাম এবং একই প্রতিষ্ঠানের টেকনিক্যাল স্পেশালিস্ট ও সাউথ ইস্ট টেক্সটাইল প্রাইভেট লিমিটেডের এক্সিকিউটিভ অফিসার (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) আহসানুজ্জামান রনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. ইসমাইল হাসান ও প্রাপ্তি সাহা। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি, শিল্পখাতের সঙ্গে যোগাযোগ তৈরি এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’ ও এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights