গোসাইরহাটে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

শরীয়তপুরের গোসাইরহাটে ডোবার পানিতে ডুবে শামিউল (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুরচর বাজারের পাশে হাজী আশ্রাফ আলী বেপারি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শামিউল ওই গ্রামের মো. সুফিয়ান হাওলাদারের ছোট ছেলে। সুফিয়ান ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন।

মৃত শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশুটির মা তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখোঁজি শুরু করে। একপর্যায়ে বাড়িরপাশে গরুর ঘরের গোবরের পচা ময়লার ডোবার পানিতে ভাসতে দেখা যায় শামিউলকে। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights