গ্রেফতার এড়াতে পানিতে ঝাঁপ পলাতক আসামির, শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে পানিতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না একাধিক মামলার পলাতক আসামির। শনিবার শ্রীনগর থানার একটি টিম অভিযান চালিয়ে সমসাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন লতিফ তালুকদারের পুকুর থেকে মো. সাব্বির ফকির (২৫) নামে ওই আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সাব্বির ফকির উপজেলার ষোলঘর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা। তিনি একাধিক মামলার পলাতক আসামি এবং পেশাদার চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে জিআর ওয়ারেন্টও রয়েছে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতার এড়াতে আসামি পুকুরে ঝাঁপ দিলেও শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights