ঘন কুয়াশার চাদরে মুড়ে আছে পঞ্চগড়

অনলাইন ডেস্ক

মাঘ মাস বিদায় নিলেও শীতের আমেজ এখনও কাটেনি পঞ্চগড়ে। এ জেলা এখনও ঘন কুয়াশার আবরণে ঢাকা। কুয়াশার সঙ্গে বইছে হিমশীতল বাতাস। শনিবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

সকালে তাপমাত্রা রেকর্ডের এই তথ্য জানান, জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই আজ আবার ঘন কুয়াশায় ঢাকা পড়েছে আমাদের এলাকা। তাপমাত্রা বাড়লেও কুয়াশার সঙ্গে বাতাস বয়ে যাওয়ায় কিছুটা ঠান্ডা অনুভব হচ্ছে।
জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তাপমাত্রা বেড়েছে। তবে শনিবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে এ অঞ্চল। আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হলেও সেটি ছিল দেশের সর্বনিম্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights