চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাস চালকের সহকারী নিহত

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় মালামালবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাস চালকের সহকারীর মৃত্যু হয়েছে। এঘটনায় বাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিনহাজ উদ্দিন (২৬)। সে কক্সবাজারের পেকুয়ার শীলখালী সবুজপাড়া এলাকার সৈয়দ নূরের ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই মাহফুজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক পুলিশ জব্দ করেছে। দ্রুতগামী সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাস একটি ট্রাককে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে বাসচালকের সহকারীর মৃত্যু হয়েছে। পরে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights