চরভদ্রাসনে জামায়াতে ইসলামীর গণ সমাবেশ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনে ২৮ অক্টোবর ২০০৬ স্মরণে গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চরভদ্রাসন শাখার আয়োজনে আজ সোমবার সকাল ৯টার দিকে সদর বাজারে অবস্থিত পুরাতন ইউনিয়ন পরিষদ ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামায়েত ইসলামী এর চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি সেক সোলায়মান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আমীর মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ও আইটি সম্পাদক মো. ফরিদুল হুদা ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা এস এম শাহজাহান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চরভদ্রাসন উপজেলা শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আমির হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি মো. এনামুল কবির, ১নং ওয়ার্ড সভাপতি মোঃ ফরহাদ হোসেন, ইউনিয়ন সভাপতি মাওলানা মজিবুর রহমান, মো. মহোব্বত হোসেন, মো. ইমাম মাহদী ও মো. শিরাজুল ইসলাম।
বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত ইসলামীর যেসব নেতাকর্মী হত্যা, গুম ও নির্যাতনের স্বীকার হয়েছেন তার উপযুক্ত বিচার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights