ছাত্র আন্দোলনে নিহত ঝালকাঠির ১০ পরিবারকে আর্থিক সহায়তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ১০ শহীদ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ঝালকাঠি লেডিসক্লাব। এ উপলক্ষে রবিবার দুপুরে ধানসিড়ি মহিলা ক্লাবে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে লেডিস ক্লাব।

জেলার ৪ উপজেলার বাসিন্দা ঢাকায় অধ্যয়নরত শিক্ষার্থী ও চাকুরিজীবীসহ নিহত মোট ১০ জনের পরিবারকে ৫ হাজার টাকা করে চেক তুলে দেন লেডিস ক্লাবের সভাপতি মাহফুজা খানম।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, লেডিস ক্লাবের সহ-সভাপতি টুম্পা সরকার, সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শাকিলা রহমানও অন্তরা হালদারসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে লেডিস ক্লাবের সভাপতি বলেন, এ রক্ত ঝরা ইতিহাস জাতির কাছে যুগযুগ ধরে মাইলফলক হয়ে থাকবে। নিহত পরিবারগুলোর পাশে দাঁড়াতে হবে আমাদের সবাইকে। চেক বিতরণের পর লেডিস ক্লাবের পক্ষ থেকে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights