জয়পুরহাটে যুবদল নেতার পূজামণ্ডপ পরিদর্শন

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান।

শনিবার (১২ অক্টোবর) রাতে জয়পুরহাট পৌর ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।

মোক্তাদুল হক আদনান বলেন, বাংলাদেশের সব নাগরিক মুসলিম,হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান সবাই কোনোরকম ভেদাভেদ ছাড়াই সমান অধিকার ভোগ করবে। দলের নির্দেশ ক্রমে হিন্দু সম্প্রদায়ের দুর্গা উৎসবের সার্বিক নিরাপত্তার জন্য যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পূজামণ্ডপ পাহারা দিচ্ছেন।
এ সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী রাব্বি, রিজভী আহমেদ, সদস্য মহিদুল ইসলাম খান রাজিব, রেজহাত হোসেন রনি প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights