জাতিসংঘের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই
নিজস্ব প্রতিবেদক, সিলেট
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। এ কথা জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গতকাল সকালে নগরের একটি হোটেলে সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজা নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে। প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নয়। প্রতিবেশী হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকা উচিত। মক্কা চুক্তি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মক্কা চুক্তি নিয়ে আলাপ-আলোচনা চলছে। এতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়।
