জামালপুরে পুলিশের বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন

জামালপুর প্রতিনিধি
জামালপুরে পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন ও ‘ঘরে ঘরে বঙ্গবন্ধু চর্চা’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি (অতিরিক্ত আইজিপি পদোন্নতি প্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য্য।

পরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত ‘ঘরে ঘরে বঙ্গবন্ধু চর্চা’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আলোচনা সভায় পুলিশ সুপার মো: কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।
এছাড়াও জামালপুরের জেলা প্রশাসক মো: ইমরান আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র মো: ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী মিঞা, সাংবাদিক হাফিজ রায়হান সাদা, ফজলে এলাহী মাকাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরতে ঘরে ঘরে বঙ্গবন্ধু চর্চার আহ্বান জানান।
পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights