জাল টাকা প্রস্তুতকারী চক্রের ৩ জন আটক

অনলাইন ডেস্ক

জাল টাকা প্রস্তুতকারী চক্রের মূলহোতা আরিফ ব্যাপারীসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)। বুধবার রাতে শরীয়তপুর জেলার নড়িয়া থানার চরমোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় জাল নোট তৈরিতে ব্যবহৃত সরঞ্জামাদিসহ বিপুল পরিমাণ জাল নোট জব্দ করা হয়। তবে বাকি আসামিদের নাম ও পরিচয় জানায়নি র‍্যাব।

র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো. আরিফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জাল টাকা প্রস্তুতকারী চক্রের মূলহোতাসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights