জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির দোয়া মাহফিল

অনলাইন প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দক্ষিণ যাত্রাবাড়ী-ডেমরা ও কদমতলী থানা (আংশিক) বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।

আজ রবিবার বিকালে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর নবীনগর গেট এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী।
দোয়া মাহফিল শেষে নবীনগর গেট এলাকার সহস্রাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights