জেলেনস্কির শহরে রুশ হামলা, নিহত বেড়ে ১১

অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রিভই রিয়াতে রুশ বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরো অনেকে।

প্রথমে মৃতরে সংখ্যা ১০ জন জানানো হয়েছিল। পরে আরো একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মঙ্গলবার ভোররাতের দিকে শহরটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।
ক্রিভই রিয়া শহরটি নিপ্রোপিত্রোভস্ক অঞ্চলেই অবস্থিত। এটি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights