ঝড়ে হারিয়ে যাওয়া বিড়ালকে ৪৪৩ দিন পর ফিরে পেলেন মালিক

অনলাইন ডেস্ক

ঝড়ের সময় হারিয়ে যাওয়া প্রিয় পোষ্য বিড়ালকে অবশেষে ৪৪৩ দিন পর ফিরে পেয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক বাসিন্দা। সামুদ্রিক ঝড় হ্যারিকেন হেলেনের তাণ্ডবের পর থেকেই বিড়ালটি নিখোঁজ ছিল।

নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, গত ১৩ ডিসেম্বর নর্থ ক্যারোলিনার একটি রাস্তা থেকে বিড়ালটিকে উদ্ধার করেন এক ব্যক্তি। পরে তিনি তা অ্যাভারি হিউম্যান সোসাইটি নামে একটি শেল্টার কেন্দ্রে জমা দেন। শেল্টারের কর্মীরা বিড়ালটির শরীরে স্থাপিত এক মাইক্রো চিপ শনাক্তের মাধ্যমে জানতে পারেন পশুটি হ্যারিকেনের সময় হারিয়ে যায়।

শেল্টারটির বিবৃতিতে বলা হয়, বিড়ালটি হারানোর ৪৪৩ দিন পর অবশেষে তার মালিককে খুঁজে পাওয়া গেছে এবং পোষ্যটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

হ্যারিকেন হেলেন গত বছরের সেপ্টেম্বরে ফ্লোরিডায় আঘাত হানে। ঝড়টি যুক্তরাষ্ট্রের ছয়টি অঙ্গরাজ্যে তাণ্ডব চালায় এবং প্রাণ হারান ২৫০ জনের বেশি মানুষ, যার মধ্যে অধিকাংশই নর্থ ক্যারোলিনায়।

এই ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। অনেকেই দীর্ঘসময় নিখোঁজ থাকার পর পোষ্য ফিরে পাওয়ার ঘটনায় মালিকের আনন্দ ভাগ করেছেন মন্তব্যে।

সূত্র নিউইয়র্ক পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights