টঙ্গীতে নারী মাদক কারবারিসহ গ্রেফতার ৫

টঙ্গী প্রতিনিধি

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন ৫৭ নং ওয়ার্ড হাজী মাজার বস্তি এলাকায় আজ মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে নারী মাদক কারবারিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন ফরিদা ওরফে ফজলী (৩৯), মোছাঃ রহিমা বেগম (৫০), মো: হৃদয় হোসেন (৩২) মো: আতিক সিকদার (৩৪) ও হীরা খান(২৫)। অভিযানকালে পুলিশ আড়াই লাখ টাকা মূল্যের হেরোইন এবং হেরোইন বিক্রির নগদ ১৯ হাজার টাকা উদ্ধার করেন। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জিএমপি কমিশনার মোল্যা নজরুল ইসলামের নির্দেশে আজ মঙ্গলবার সকালে মাদক পল্লি হিসেবে পরিচিত হাজী মাজার বস্তি এলাায়ক টঙ্গী পশ্চিম থানা ওসি শাহ-আলমের নেতৃত্বে চল্লিশজনের একদল পুলিশ অভিযান চালায়। ভোররাত তিনটা থেকে শুরু হওয়া তিনঘন্টা অভিযানকালে নারী মাদক কারবারিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হেরোইন ও মাদক বিক্রির টাকা উদ্ধার করেন। এ ব্যাপারে পশ্চিম থানার ওসি শাহ আলমের সাথে যোগাযোগ করলে নারী মাদক কারবারি ও মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা শেষে তাদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পুলিশের টের পেয়ে চিহিৃত মাদক কারবারি রবিউল ইসলাম বাবুসহ যারা পলাতক রয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights