টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে ৩ লক্ষ ৫০ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শনিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ নাজিরপাড়া বিওপি’র চোরাচালান প্রতিরোধ টহলদল অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৫০ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) জব্দ করা হয়। গোয়েন্দা তথ্যে আরো জানা যায় যে, বর্ণিত এলাকায় দিয়ে আরো ইয়াবার চালান বাংলাদেশে আসতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর থেকে উক্ত এলাকায় নজরদারী বৃদ্ধি করা হয়।

রবিবার ভোরে উক্ত মাদকের চালানটি উত্তর নাজিরপাড়া নামক এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি থেকে একটি টহলদল বর্ণিত এলাকায় গমন করে তল্লাশি অভিযান পরিচালনা করে তল্লাশির একপর্যায়ে আইয়ুবের বাড়ীর পিছনে কচু ক্ষেতে লুকায়িত অবস্থায় মাটির নীচ থেকে পলিথিনে মোড়ানো একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত বস্তার ভিতর থেকে ২ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন অবস্থায়) জব্দ করা হয়।
উল্লেখ্য, দু’টি পৃথক অভিযান পরিচালনা করে ৩ লক্ষ ৫০ হাজার ইয়াবা পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে টহলদল সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। চোরাকারবারীদেরকে সনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights