ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে আরিফ (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। নিহত আরিফ হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মকিমপুর গ্রামের বৃদ্ধ মিয়ার ছেলে।
ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনামসজিদ চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কায়লাবাড়ি নামক স্থানে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক চালক দ্রুত ট্রাক নিয়ে পালিয়ে গেছে।
