ট্রান্সফরমার চুরির সময় আটক ৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের উজিরপুরে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় তিন চোরকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার (৬ নভেম্বর) দিনগত গভীর রাতে উপজেলার ভরসাকাঠি গ্রামের বাসিন্দারা তাদের আটক করে।

এ সময় চুরি করা ট্রান্সফরমার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম।

আটককৃতরা হলো-বরিশালের বাবুগঞ্জ উপজেলার ফজলে রাব্বি (২৪), বরিশাল নগরীর সোহাগ (৩১) ও জানুকি সিংহ রোডের স্বপন (২৮)।
স্থানীয়দের বরাতে উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম জানান, আটককৃতরা উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ভরসাকাঠী গ্রামের কেজিবি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে। এসময় বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তিনজনকে আটক করে।

এ সময় একজন পালিয়ে যায়। পরে আটক তিনজনকে গনধোলাই দিয়ে পুলিশের কাছে দিয়েছে জনতা। এ ঘটনায় পল্লী বিদ্যুতের প্রশাসনিক কর্মকর্তা মো. নাইম রেজা শাওন চারজনকে আসামী করে মামলা করেছেন। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights