ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে রাফিয়া ও সাফা নামের দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম ডন বিষয়টি নিশ্চিত করেছেন। রবিবার সকালে উপজেলার কুশারীগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুদের মাঝে রাফিয়ার বয়স ৫ বছর। তিনি কুশারীগাঁও গ্রামের দেলোয়ারের মেয়ে। এছাড়াও সাফার বয়স ৩ বছর। সাফা সুমন ইসলামের ছেলে। সম্পর্কে তাঁরা চাচাতো ভাই-বোন বলে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ জানায়, সকালে কুশারীগাঁও গ্রামের রাফিয়া এবং সাফা খেলার এক পর্যায়ে বাসা থেকে বের হয়ে যায়। এরপর পরিবারের লোকজন তাদের খুঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা মৃত অবস্থায় তাঁদের উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights