ডিএনসিসির ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হলেন রফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হলেন রফিকুল ইসলাম।

গত ২৭ ফেব্রুয়ারি ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

অফিস আদেশ বলা হয়েছে, অবসরোত্তর ছুটির কারণে ২০ ফেব্রুয়ারি থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলীকে অবমুক্ত করা হয়। উল্লেখ্য, প্রধান প্রকৌশলী প্রতিকল্প হিসেবে নির্ধারিত কর্মকর্তা অতিরিক্ত প্রধান প্রকৌশলী বর্তমানে যুক্তরাষ্ট্রে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামে অবস্থানের কারণে দেশের বাইরে অবস্থান করছেন। ডিএনসিসির উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং প্রশাসনিক কাজের স্বার্থে প্রধান প্রকৌশলী পদে অন্তবর্তীকালীন দায়িত্ব পালনের জন্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) মো. রফিকুল ইসলামকে নিজ দায়িত্বের বাইরে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights