তমাকে পেয়ে খুবই ভাগ্যবান রাফি, তমাও কি তাই?

অনলাইন ডেস্ক

হিট সিনেমা উপহার দিয়ে দেশীয় বর্তমান নির্মাতাদের মধ্যে শীর্ষস্থানেই নাম লিখিয়েছেন রাফি। বর্তমানে শাকিব খানকে নিয়ে বানানো তুফান সিনেমা নিয়ে রাফি বেশ আলোচনায় আছেন। তুফানের টিজ থেকে প্রথম গান, সবমিলিয়ে নিয়ে রাফিকে নিয়ে হইচই চলছে মিডিয়া পাড়ায়। ‘দামাল’, ‘সুড়ঙ্গ’-এর মতো সিনেমা বানানো রাফি বর্তমানে আরও একটা কারণে আলোচনায় এসেছেন। আর সেই কারণটির নাম চিত্রনায়িকা তমা মির্জা।

এবার নিজেদের সম্পর্কের জানানটা প্রকাশ্যেই দিলেন রায়হান রাফি ও তমা মির্জা। কেবল ‘জাস্ট ফ্রেন্ড’ নামক সম্পর্কে আর আটকে থাকলেন না তারা।

তমা মির্জার জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন রাফি। তবে সেই বার্তা কেবল বন্ধুত্বের নয়। সেখানে প্রগাঢ় প্রেমের ইঙ্গিতও পরিপূর্ণভাবে বিদ্যমান।
নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে নির্মাতা রাফি লিখেছেন, ‘আমি খুবই সৌভাগ্যবান যে তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম, চলো উদযাপন করা যাক।’

রাফির এই পোস্টের পর তমাও চুপ করে বসে থাকেননি। কমেন্টের ঘরে এই অভিনেত্রী লিখেছেন, ‘আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights