তাঁরাও এই ক্যাম্পাসের অংশ’—ফুড কার্ট স্টাফদের সম্মান জানালেন শাহরিয়ার

‎

‎রাকিব মাজহার,জবি প্রতিনিধি:

‎

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফুড কার্ট স্টাফদের মাঝে জার্সি উপহার দিয়েছেন জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. শাহরিয়ার হোসেন। স্টাফদের প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

‎

‎বুধবার (১৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন ফুড কার্টের সামনে এই উপহার বিতরণ করা হয়।

‎

‎জার্সি উপহার প্রসঙ্গে শাহরিয়ার হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থা করতে ফুড কার্ট স্টাফরা নিরলস পরিশ্রম করেন। তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই তাঁরা যেন নিজেদেরও এই ক্যাম্পাসের অবিচ্ছেদ্য অংশ মনে করেন।’

‎

‎উদ্যোগকে স্বাগত জানিয়ে জবি ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শাহরিয়ার ক্যান্টিনের পাশাপাশি ফুড কার্ট স্টাফদেরও জার্সি উপহার দিয়েছেন। এই উদ্যোগ প্রশংসনীয়। এটি আবারো প্রমাণ করে আমরা সাধারণ মানুষের পাশে আছি।’

‎

‎সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘এই স্টাফরাই প্রতিদিন আমাদের সেবা দিয়ে যাচ্ছেন। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।’

‎

‎জার্সি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফুড কার্ট স্টাফ আরিফ বলেন, ‘এর আগে কেউ আমাদের কথা ভাবেনি। ছাত্রদলের এই ভাইকে ধন্যবাদ জানাই। জার্সি পেয়ে খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমরাও বিশ্ববিদ্যালয়ের অংশ।’

‎

‎ছাত্রদল নেতারা জানিয়েছেন, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ও অন্যান্য কর্মচারীদের জন্যও অনুরূপ মানবিক উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

‎

‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights