তেজগাঁওয়ে টিসিবির গোডাউনে আগুন

অনলাইন ডেস্ক

রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (০৭ মার্চ) দিবাগত রাত ১১টা ৫৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, টিসিবির গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ১২টা ৩ মিনিটে ফায়ার সার্ভিস প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে আরও দুই ইউনিট যোগ দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ১২টা ২৪ মিনিট আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কী কারণে আগুনের সূত্রপাত তা তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে জানান, মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। রাত ১২টা ৩মিনিটে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর আরও দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights