পশ্চিম তীরে ৬ ফিলিস্তিনিকে গুলি করে মারল ইসরায়েলি বাহিনী

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর এলাকার জেনিন শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অভিযানে আহত হয়েছেন আরও ১১ জন। খবর সিএনএনের।

মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে উল্লেখ করা হয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে।

এদিকে, পাল্টা এক বিবৃতিতে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, জেনিনের শরণার্থ ক্যাম্পে বর্তমানে অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী এবং তা এখনও চলছে। এর বেশি বিস্তারিত আর কিছু বলা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শরণার্থী শিবিরের কাছে একটি বাড়ি ঘেরাও করে গোলাবর্ষণ করে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাতেই ঘটেছে হতাহতের এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights