দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ভারতের পুনেতে আজ দুপুর আড়াইটায় মুখোমুখি হবে দুই দল।

চলমান বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দুই দলের শুরুটাও হয়েছিল দারুণ। রয়েছেন দুর্দান্ত ফর্মে।

এখন পর্যন্ত ছয় ম্যাচের মধ্যে প্রোটিয়ারা একমাত্র ম্যাচ হেরেছে নেদারল্যান্ডসের কাছে। পাঁচ ম্যাচ জিতে ১০ পয়েন্টে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ পয়েন্ট। কিউরা আছে তৃতীয় স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights