দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক মার্কো ইয়ানসেনের ভাই ডুয়াইনের

অনলাইন ডেস্ক

নামিবিয়ার বিপক্ষে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেনের ভাই ডুয়াইন ইয়ানসেনের।

উইন্ডহুকে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে মাঠে নেমেছে প্রোটিয়ারা, আর এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের পথচলা শুরু করলেন ডুয়াইন।

দক্ষিণ আফ্রিকার একাদশে তিন পেসার ও দুই স্পিনার রাখা হয়েছে। অধিনায়কত্ব করছেন বিজর্ন ফরচুইন। চোট কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার টনি ডি জর্জিও।

অন্যদিকে অভিজ্ঞ ক্রিকেটারদের ওপর ভরসা রেখে শক্তিশালী বোলিং আক্রমণ সাজিয়েছে নামিবিয়া।

দক্ষিণ আফ্রিকা একাদশ

লুয়ান ডি প্রিটোরিয়াস, জর্ডান হারমান, টনি ডি জর্জি, কনর এস্টারহুইজেন, দেওয়াল্ড ব্রেভিস, রুবিন হারমান, ডুয়াইন ইয়ানসেন, বিজর্ন ফরচুইন, এনকোবানি মোকোয়েনা, প্রেনেলান সুব্রায়েন, লুথো সিপামলা

নামিবিয়া একাদশ

জান ফ্রাইলিঙ্ক, লরেন স্টিনক্যাম্প, গেরহার্ড এরাসমাস, জান নিকোল লফটি ইটন, জেন গ্রিন, অ্যালেক্স বুসিং ভোলশেঙ্ক, জেজে স্মিট, রুবেন ট্রুম্পেলম্যান, বার্নার্ড শোল্টজ, জ্যাক ব্রাসেল, ম্যাক্স হাইঙ্গো

মার্কো ইয়ানসেন ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত নাম। এবার তাঁর ভাই ডুয়াইনের অভিষেকের মধ্য দিয়ে পরিবারটির ক্রিকেট অধ্যায়ে যুক্ত হলো নতুন আরেকটি নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights