দিনাজপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে অনার্স ১ম বর্ষে ভর্তি নতুন ছাত্রদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখার উদ্যোগে দিনাজপুর শহরের এফপিএবি’র মিলানায়তনে অনার্স ১ম বর্ষে ভর্তি নতুন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়।

ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহরের আয়োজনে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দফতর সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম।
অনুষ্ঠানে দিনাজপুর শহর শাখার সভাপতি রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ওহিদুল ইসলাম আকিক, দিনাজপুর শহর শাখার সেক্রেটারি মুশফিকুর রহমান, দিনাজপুর শহর শাখার সাবেক সভাপতি সোহেল রানা, সাবেক শহর সভাপতি আব্দুর রাজ্জাক, শহর অফিস সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights