দীর্ঘমেয়াদী আঞ্চলিক সম্পর্কের কৌশল নির্ধারণ করছে উপসাগরীয় দেশগুলো
অনলাইন ডেস্ক
‘আরব পারসপেক্টিভস ইনস্টিটিউট’-এর প্রতিষ্ঠাতা পরিচালক জায়েদন আলকিনানি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ যেন যত দ্রুত সম্ভব কূটনীতির মাধ্যমে অবসান ঘটে তা নিশ্চিত করতে উপসাগরীয় দেশগুলো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরাকে আলকিনানি বলেন, ‘দীর্ঘমেয়াদে আমরা হয়তো ভিন্ন ভিন্ন চিন্তাধারা দেখতে পারি; যেমন ইরানের সাথে ভবিষ্যতের সম্পর্ক কেমন হবে, যুক্তরাষ্ট্রের সাথে ভবিষ্যতের সম্পর্ক কেমন হবে, কিংবা আঞ্চলিক দৃষ্টিকোণ থেকে নতুন কোনো বহুজাতিক জোট গঠন করা সম্ভব কি না-তা নিয়ে চিন্তাভাবনা করা হতে পারে।’
তিনি আরও যোগ করেন, এই বিবেচনার বিষয়গুলোর মধ্যে থাকবে কীভাবে ইরান ও ইসরায়েলের সম্প্রসারণবাদের বিরুদ্ধে আরও জোরালো প্রতিরোধ গড়ে তোলা যায় এবং কীভাবে যুক্তরাষ্ট্রের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানো যায়।
আলকিনানি বলেন, ‘আবার অন্য অনেকে হয়তো চলমান সংঘাতগুলোর অবসান ঘটিয়ে পরিস্থিতি আগের মতোই স্বাভাবিক রাখতে চাইতে পারেন।’
সূত্র : আল-জাজিরা।
