দুবাইয়ে পুলিশ সেজে ছিনতাই, ৬ জনকে কারাদণ্ড ও জরিমানা

অনলাইন ভার্সন
দুবাইয়ে পুলিশ পরিচয়ে ছিনতাই এবং শারীরিক হামলার অভিযোগে একটি চক্রের ছয় সদস্যকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সেইসঙ্গে ১৪ লাখ ২২ হাজার দিরহাম জরিমানা এবং পাঁচজন বিদেশিকে কারাদণ্ড শেষে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

দুবাই কোর্ট অব ফার্স্ট ইনস্ট্যান্স এই রায় ঘোষণা করে, যা পরে আপিল ও ক্যাসেশন কোর্টেও বহাল থাকে। আসামিদের মধ্যে একজন উপসাগরীয় (গালফ) দেশের নাগরিক এবং বাকি পাঁচজন এশিয়ান।

ভুয়া পুলিশ পরিচয়ে অফিসে ঢুকে লুট

আদালতের নথি অনুযায়ী, চক্রের এক সদস্য ঐতিহ্যবাহী গালফ পোশাকে একটি সাধারণ ট্রেডিং কোম্পানির দরজায় গিয়ে কড়া নাড়েন। সঙ্গে ছিলেন অন্য সদস্যরাও। তারা কোম্পানির ভেতরে ঢুকে নিজেদের দুবাই ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (CID) সদস্য বলে পরিচয় দেন।

কোম্পানির মালিক জানান, প্রথম আসামি তাকে শারীরিকভাবে আক্রমণ করে এবং বাকি সদস্যরা সহায়তা করে।

এক সদস্য মালিক ও একজন কর্মচারীকে আটকে রাখে, এ সময় তারা অফিসের লকার থেকে প্রায় ৫ লাখ দিরহাম চুরি করে এবং সিসিটিভি’র মেমোরি কার্ড খুলে নিয়ে যায়।

অন্য এক কর্মচারীর কাছ থেকে তারা আরও ১২ লাখ দিরহাম ছিনিয়ে নেয়।

ছয় আসামিই দোষী, শাস্তি নিশ্চিত

আদালত সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ করে ছয়জনের বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায় দেয়। সবার বিরুদ্ধে সাজা ঘোষণার পাশাপাশি পাঁচজন বিদেশিকে কারামুক্তির পর দেশ থেকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights