দেশ-সমাজ বিকাশে শিক্ষার বিকল্প নেই: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট ব্যুরো

‘দেশ-সমাজ বিকাশের জন্য শিক্ষার কোনো বিকল্প নেই। তাই শিক্ষিত সমাজ গড়ার লক্ষ্যে আমাদেরকে নিরলস কাজ করে যেতে হবে। সন্তানদের লেখাপড়া নিশ্চিত করার দায়িত্ব আমাদের সবার।’

শুক্রবার সিলেট সদরে বরজান চা বাগানে খাদিম নির্মলা জুনিয়র হাইস্কুলের বার্ষিক ফলাফল প্রকাশের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি আরো বলেন, চা শ্রমিকদের উন্নয়নের জন্য সরকার আন্তরিক। সরকার চা শ্রমিকদের দৈনিক মুজুরি ভাতা বাড়িয়েছে। চা শ্রমিকের সন্তানেরা যাতে শিক্ষাসহ অন্যান্য সেবা-সুযোগ পায় সেদিকে আমরা অবশ্যই নজর দিব।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমি নিজে চা বাগানে চাকরি করেছি। তাই শ্রমিকের বঞ্চনা দুঃখের কথা আমি জানি। তাঁদের সমস্যাগুলো সমাধানে সচেষ্ট আছি থাকব।
খাদিম নির্মলা জুনিয়র হাইস্কুলের ম‌্যানেজিং কমিটির সভাপতি নান্টু রঞ্জন সিংহের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ। পররাষ্ট্রমন্ত্রী বার্ষিক পরীক্ষায় ১ হতে ৩ য় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights