দেশকে ভালো রাখতে দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

দেশ, রাষ্ট্র ও সমাজকে ভালো রাখতে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আসাদ।

শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় নিজ গ্রাম বারইপাড়ায় ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় যে প্রত্যয় নিয়েছি তা আমরা বাস্তবায়ন করব।

আইনমন্ত্রী সকালে স্বজন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights