দ্বিশতক থেকে মাত্র ৯ রান আগে থামলেন মুশফিক!

অনলাইন ডেস্ক
রাওয়ালপিন্ডি টেস্টে শতককে দ্বিশতকে পরিণত করার খুব কাছেই ছিলেন টাইগার ব্যাটার মুশফিকুর রহিম। তবে একেবারে শেষ বেলাতেই আটকে গেলেন। নার্ভাস নাইনটিসেই কাটা পড়লেন তিনি।

মোহাম্মদ আলীর বল কাট করতে গিয়ে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দেন মুশি। ফলে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরির স্বাদ পাওয়া হলো না তার।

মুশির বিদায়ে ভাঙল সপ্তম উইকেটে মুশফিক ও মেহেদী হাসান মিরাজের ১৯৬ রানের জুটি। সপ্তম উইকেটে এটাই বাংলাদেশের সেরা জুটি। এর আগে ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে ১৪৫ রানের জুটি গড়েছিলেন মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান।
১১তম সেঞ্চুরি তুলে নিয়ে ৩৪১ বলে ২২ চার ও ১ ছক্কায় ১৯১ রানে আউট হন মুশফিক। গতকাল ৫৫ রানে অপরাজিত থাকার পর আজ সেটিকে সেঞ্চুরিতে রূপ দেন তিনি। লিটন দাস লাঞ্চের আগে সাজঘরে ফিরলেও মিরাজ দারুণ সঙ্গ দেন তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights