নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
নড়াইল প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপির
মনোনিত প্রার্থী
মো: মনিরুল ইসলামের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বচনী
আচারণ বিধি মেনে বিএনপির ৫ জন নেতা রোববার দুপুরে জেলা রিটার্ণিং
অফিসার ও জেলা ম্যাজিষ্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম ও জেলা
নির্বাচন অফিসার আব্দুস ছালেকের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ
করেন।
এসময় জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, সাবেক পিপি
ইকবাল হেসেন সিকদার, তবিবর রহমান মনু জমাদ্দার, সৈয়দ তাকিউর
রহমান,
আইনজীবী সমিতির সভাপতি তারিকুজ্জামান লিটু, জেলা বিএনপির সাংগঠনিক
সম্পাদক মহাবুব মোর্শেদ জাপল, সদর উপজেলা বিএনপির সাধার সম্পাদক
মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএরপির সাধারন সম্পাদক খন্দকার
ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু,
সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির
সভাপতি মিলু শরীফ,
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবুসহ
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।###
