নড়াইলে একুশে পদকপ্রাপ্ত লোককবি বিজয় সরকারের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত

শুভ সরকার, নড়াইল
একুশে পদকপ্রাপ্ত লোককবি বিজয় সরকারের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৪ ডিসেম্বর)বিজয় সরকারের জন্মভূমি সদরের টাবরা গ্রামে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল কবির প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, কবির জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, বিজয়গীতি পরিবেশন এবং গণভোজের আয়োজন করা হয়। এ এছাড়া এদিন সন্ধ্যায় বিজয় সরকার ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা অডিটোরিয়ামে কবির জীবন ও কর্মের ওপর আলোচনা সভা এবং বিজয়গীতির আলোজন করা হয়।
বিকেলে সদরের কবির জন্মভূমি টাবরা নবকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে নবকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিজয় ভক্ত বরুণ কুমার বিশ^াসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাঁশগ্রাম ইউনিয়নের মেম্বর ভবরঞ্জন বিশ^াস, শিক্ষক সমরেন্দ্রনাথ ব্রক্ষচারী, সমাজকর্মী বিপ্লব বিশ^াস প্রমুখ।
আধ্যত্মিক ও অসা¤প্রদায়িক চেতনার বিজয় সরকার গেয়েছেন-
যেমন আছে এই পৃথিবী / তেমনিই ঠিক রবে/ সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে…।
‘নবী নামের নৌকা গড়/ আল্লাহ নামের পাল খাটাও/ বিসমিল্লাহ বলিয়া মোমিন/ কূলের তরী খুলে দাও…।’
কিংবা ‘আল্লাহ রসূল বল মোমিন/ আল্লাহ রসূল বল/ এবার দূরে ফেলে মায়ার বোঝা/ সোজা পথে চল…।’
‘পোষা পাখি উড়ে যাবে সজনী/ ওরে একদিন ভাবি নাই মনে/
তুমি জানো নারে প্রিয়/তুমি মোর জীবনের সাধনা/
বিজয় সরকার একাধারে গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। ১৮০০ বেশি গান লিখেছেন তিনি। শিল্পকলায় অবদানের জন্য এই গুণী শিল্পী ২০১৩ সালে মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।
লোককবি বিজয় সরকার ১৩০৯ বঙ্গাব্দের ৭ ফাল্গুন (১৯০৩ সালের ২০ফেব্রæয়ারি) নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights