নরসিংদীতে ছাত্রলীগ সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনের মুক্তির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদী জেলা ছাত্রলীগ।

আজ সকালে নরসিংদী জেলা প্রেসক্লাবের সামনে জেলা উপজেলা, শহর পৌরসভা ছাত্রলীগের ব্যানারে শত শত ছাত্রনেতারা এই মানববন্ধন, মিছিল ও সমাবেশ করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সমাবেশ-বিক্ষোভ ও মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেয়। সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আহসানুল ইসলাম রিমনকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি জানানো হয়। অন্যথায় মহাসড়ক অবরোধের হুশিয়ারী উচ্চারণ করেন। মানববন্ধনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পদক শাহজালাল আহমেদ শাওনসহ অন্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল ও সামবেশ করেন ছাত্রলীগ নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights