নারায়ণগঞ্জে জাটকা জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ২টি ট্রাক তল্লাশি করে প্রায় সাড়ে ৩ টন অবৈধ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড এর একটি টিম। দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমাদের এই অভিযান পরিচালনা করা হয়। ট্রাক ২ টি অবৈধ জাটকা নিয়ে নোয়াখালী থেকে ঢাকার দিকে যাচ্ছিল।
লে. কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এক বলেন, জব্দকৃত জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে ট্রাক ড্রাইভার এর উপস্থিতিতে অবৈধ জাটকা ব্যাতীত অন্যান্য মাছ গাড়ির স্টাফদের বুঝিয়ে দিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
সেই সাথে জব্দকৃত জাটকা নারায়ণগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরীব অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights