নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর প্রচারণা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নারায়ণগঞ্জে মিছিল ও গণসংযোগ করেছে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে শহরের খানপুর এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি শহরের মন্ডলপাড়ায় গিয়ে শেষ হয়।

মিছিল থেকে ভোটের পাশাপাশি নেতাকর্মীরা ‘চির কুমার বকুল ভাই ধানের শীষের ভোট চাই’, ‘ধানের শীষের ভোট চাই চির কুমার বকুল ভাই’ বলে স্লোগান দেন।

এ বিষয়ে মহানগর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, আনোয়ার মাহমুদ বকুল ফ্যাসিস্ট সরকারের সময়ে মামলা হামলায় জর্জরিত থাকায় কারাগারে জীবনযাপন করেছেন। যার কারণে তিনি বিবাহ করতে পারেননি। এবার বিএনপি সরকার গঠন করলে সবাই মিলে তারে বিয়ের করার উদ্যাগ নেওয়া হবে।

জানতে চাইলে আনোয়ার মাহমুদ বকুল বলেন, ছাত্রদল থেকে শুরু করে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আর এই রাজনীতি করতে গিয়ে কখনও নিজের জীবনের দিকে খেয়াল করার সুযোগ পাইনি। আন্দোলন সংগ্রাম জেল জুলুমের মধ্যে দিন অতিবাহিত করতে হয়েছে। তাই হয়তো বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights