নারায়ণগঞ্জে বৃদ্ধা নারীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দরে ভাঙ্গারী ব্যবসার টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মাকসুদা বেগম (৭২) নামে একজন বৃদ্ধ নারী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে বন্দরের মাহমুদনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মাকসুদা বেগম মাহমুদনগর এলাকার মৃত নাজির উদ্দিনের স্ত্রী। এই ঘটনায় মাকসুদা বেগমের ছেলে রাসেল এবং প্রতিবেশী শফিকুল গুরুত্বর আহত হয়েছে। তাদেরকে উদ্ধার কর ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের ছেলে জজ মিয়া বলেন, মাহমুদনগর এলাকার তোরখ আলীর ছেলে সাদ্দামকে দুই গাড়ি মালামাল দেয়া হয়েছিল। কিন্তু সে টাকা নিয়ে নানা টালবাহানা করছিল। সোমবার ১০ লাখ টাকা দেওয়ার কথা ছিলো। মা এই টাকা চাইতে গিয়েছিল। এই টাকা চাওয়ার সময় তর্ক বিতর্কের জেরে সাদ্দাম ও একই এলাকার হাবিউল্লাহ মিয়ার ৩ ছেলে সামাউন হাবিব, অলিদ, খোকন সহ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জন্য দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলেই মাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার খবর পেয়ে আমার ভাই রাসেল ও প্রতিবেশি শফিকুল তার মাকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও বেদম ভাবে কুপিয়ে গুরুত্বর আহত করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেই সঙ্গে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights