নালিতাবাড়ীতে মোশারফ, নকলায় সোহাগ নির্বাচিত

শেরপুরের নালিতাবাড়ীতে ঘোড়া প্রতীকে ৬১ হাজার ৭৯৬টি ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন। মঙ্গলবার রাতে ভোট গণনা শেষে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মোকছেদুর রহমান লেবু আনারস প্রতীকে পেয়েছেন ৩৯ হাজার ৮০৭টি ভোট।

অপরদিকে, দোয়াত-কলম প্রতীকে ২০ হাজার ৫৬টি ভোট পেয়ে নকলায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত মোকশেদুল হক কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭০০ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights