পটুয়াখালীতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালী সরকারি মহিলা কলেজের এইচএসসি দ্বীতিয় বর্ষের মেধাবী শিক্ষার্থী রিয়া মনি আক্তার মিলার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে সহপাঠী রুমমেটরা নাস্তা খেতে গেলে এ সুযোগে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় রিয়া মনিকে স্ত্রী দাবী করা নাহিয়ান নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সদর থানা পুলিশ।

রিয়া মনির রুম মেট শিক্ষার্থীদের বরাত দিয়ে কলেজের অধ্যক্ষ মোদ্দাচ্ছির বিল্লাহ জানান, ঘটনাটি ঘটে সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ৯ টায় মধ্যে। রুম মেটরা নাস্তা খেতে যাওয়ার সুযোগে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে রিয়া। সহপাঠি রুমটেরা এসে জানালা দিয়ে দেখতে পেয়ে দরজা ভেঙ্গে রিয়া মনিকে উদ্ধার করে। অত্যন্ত মেধাবী গোল্ডেন জিপিএ পাওয়া একজন শিক্ষার্থী ছিল। সে বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত ছিল। তার ক্লাস রোল ২৩৭। সে ছাত্রী নিবাসের ২০০১ নং কক্ষে বসবাস করতো। তার বাবার নাম মনিরুল ইসলাম। মায়ের নাম পারভিন বেগম। তার বাড়ী দশমিনা উপজেলায়।
সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ জানান, নিহত শিক্ষার্থীর স্বামী দাবী করা যুবক নাহিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights