পদ্মার একটি ইলিশ বিক্রি সাড়ে ৮ হাজার টাকায়

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর দৌলতদিয়াতে পৌনে দুই কেজি ওজনের একটি ইলিশ মাছ ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার সকালে জেলার দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন হালিম সরদারের মৎস্য আড়তে মাছটি বিক্রি করা হয়। আড়ত থেকে শাকিল সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী মো. শাহজাহান শেখ মাছটি ক্রয় করেন।

ফেরিঘাটের কয়েকজন মৎস্যজীবী জানান, সকালে হালিম সরদারের আড়তে অনান্য মাছের সাথে ইলিশ মাছটি নিলামে তোলা হয়। ১ কেজি ৮০০ গ্রাম ওজনের ইলিশটি শাহজাহান শেখ ক্রয় করেন।

শাহজাহান শেখ বলেন, আড়ত থেকে মাছটি ৮ হাজার ৩০০ টাকায় ক্রয় করেছি। পরে মুঠোফোনে যোগাযোগ করে কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights